Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবচরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটির মৃত্যু সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০ টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ

সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটির মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটিকে বাঁচানোর শেষ চেষ্টা করেও রক্ষা করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বন্যপ্রাণীটি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের ৬ নম্বর পুল সংলগ্ন মৌলভীবাজার রোডে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয় একটি মুখপোড়া হনুমান। এতে গুরুতর আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল প্রাণীটি।

আহত হনুমানটিকে দেখতে পান সিএনজি অটোরিকশাচালক অখিল মালাকার। অসহায় অবস্থায় পড়ে থাকা প্রাণীটির কাছে গিয়ে তিনি মুখে পানি দেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাঁরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত

সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন।

পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণীটির মৃত্যুতে স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে দুঃখ ও হতাশা দেখা দিয়েছে। সড়ক পারাপারের সময় বন্যপ্রাণীদের দুর্ঘটনা রোধে নিরাপদ চলাচলের পথ ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ  ডিমলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি: ক্ষুব্ধ উপকারভোগীরা

একটি বন্যপ্রাণী হয়তো আমাদের কাছে শুধুই একটি প্রাণী। কিন্তু তারও ছিল জীবন, ছিল বেঁচে থাকার অধিকার, ছিল নিজের বন ও আপন পৃথিবী। একটি প্রাণের মৃত্যু তাই আমাদের সামনে রেখে যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন—বন্যপ্রাণীর নিরাপদ চলাচলের পথ কি আমরা কখনো নিশ্চিত করতে পারব?

জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটির মৃত্যু

আপডেটের সময়: ০৭:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটিকে বাঁচানোর শেষ চেষ্টা করেও রক্ষা করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বন্যপ্রাণীটি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের ৬ নম্বর পুল সংলগ্ন মৌলভীবাজার রোডে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয় একটি মুখপোড়া হনুমান। এতে গুরুতর আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল প্রাণীটি।

আহত হনুমানটিকে দেখতে পান সিএনজি অটোরিকশাচালক অখিল মালাকার। অসহায় অবস্থায় পড়ে থাকা প্রাণীটির কাছে গিয়ে তিনি মুখে পানি দেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাঁরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন।

পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণীটির মৃত্যুতে স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে দুঃখ ও হতাশা দেখা দিয়েছে। সড়ক পারাপারের সময় বন্যপ্রাণীদের দুর্ঘটনা রোধে নিরাপদ চলাচলের পথ ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ  লং মার্চে সহযোগিতা চেয়ে টাঙ্গাইলে ডিসি ও এসপির নিকট আবেদন