
আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার ) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর লং মার্চ বাস্তবায়নের জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেছেন ১১ দলের জেলা নেতৃবৃন্দ ।
৯ সেপ্টেম্বর (বুধবার ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে ১১ দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসক শরিফা হকের সাথে দেখা করে লং মার্চ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে আবেদন করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সভাপতি এডভোকেট কামরুজ্জামান শাওন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান, জামায়াতের সহকারী সেক্রেটারি হুসনি মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
পরে নেতৃবৃন্দ পুলিশ সুপার শামসুল আলম সরকারের সাথে দেখা করে সহযোগিতার আবেদন করেন।

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 

















