Dhaka ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা প্রঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার,  ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদারসহ তাদের সঙ্গে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

তারা আরও বলেন, তাই আমরা স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

আপডেটের সময়: ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা প্রঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার,  ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদারসহ তাদের সঙ্গে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু