Dhaka ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান

সালথায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত ১০

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২২৭ সময় দেখুন

ফরিদপুরের সালথায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে শোনামেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুনঃ  শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

আহতরা হলেন একই গ্রামের আলেম মাতুব্বরের ছেলে মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারী। অপর পক্ষের আহতরা হলেন আলেম মাতুব্বরের আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা, হায়দার মোল্যার ছেলে দিপু মোল্যা, মনির মোল্যা, তুহিন মোল্যা ও আরও এক নারী। জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন সহোদর ভাই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

এ বিষয়ে, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সালথায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত ১০

আপডেটের সময়: ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ফরিদপুরের সালথায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে শোনামেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুনঃ  রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত