Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি ও অব্যবস্থার আঁতুড়ঘর নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৯০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ কাভার্ড ভ্যান আটক রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা চলছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস, মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৯০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন মুঠোফোনে জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন
Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্নীতি ও অব্যবস্থার আঁতুড়ঘর নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

আপডেটের সময়: ০৩:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা চলছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস, মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন মুঠোফোনে জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত