Dhaka ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

আরও পড়ুনঃ  ১১'দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা চলছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস, মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন মুঠোফোনে জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

আপডেটের সময়: ০৩:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

আরও পড়ুনঃ  নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত 

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা চলছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস, মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ১১'দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন মুঠোফোনে জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি