Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিংগারবিল ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী : মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিবচরের ৪৩২টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্ভোধন খিরাতলা কাঞ্চনপুর মার্কেটে যেন এক অদৃশ্য আতঙ্ক ছায়া ফেলেছে, দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার ব্যবসায়ীরা বরগুনায় তরমুজ চাষীরা জ্বালানি সংকটের কারনে বাজারজাত করন ও আশানুরূপ মূল্য না পাওয়ায় বিপাকে

সিংগারবিল ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে এসব অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্মার্ট কার্ডের ভিত্তিতে পণ্য বিতরণের কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬

অভিযোগে বলা হয়, প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, তারাও এসব পণ্য পাচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “সরকারি এই সহায়তা কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় ও হতদরিদ্র মানুষকে সহায়তা করা। কিন্তু এখানে সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নিশ্চিত করা হোক।”

আরও পড়ুনঃ  খিরাতলা কাঞ্চনপুর মার্কেটে যেন এক অদৃশ্য আতঙ্ক ছায়া ফেলেছে, দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার ব্যবসায়ীরা

এছাড়া, অভিযোগ রয়েছে যে কিছু জনপ্রতিনিধির নামেও সরাসরি বা পরোক্ষভাবে একাধিক টিসিবি কার্ড রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে টিসিবির অনুমোদিত ডিলার মেসার্স ক্বারী আলামিন ট্রেডার্সের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বক্তব্য, “আমরা শুধু স্মার্ট কার্ড অনুযায়ী পণ্য বিতরণ করি। এর বাইরে আমাদের কিছু করার নেই।” পরে তিনি এ বিষয়ে আর মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী : মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে

স্থানীয়দের একমাত্র দাবি, সঠিক তদন্তের মাধ্যমে অনিয়ম দূর করে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করা হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিংগারবিল ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

সিংগারবিল ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আপডেটের সময়: ১০:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে এসব অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্মার্ট কার্ডের ভিত্তিতে পণ্য বিতরণের কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

অভিযোগে বলা হয়, প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, তারাও এসব পণ্য পাচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “সরকারি এই সহায়তা কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় ও হতদরিদ্র মানুষকে সহায়তা করা। কিন্তু এখানে সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নিশ্চিত করা হোক।”

আরও পড়ুনঃ  নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬

এছাড়া, অভিযোগ রয়েছে যে কিছু জনপ্রতিনিধির নামেও সরাসরি বা পরোক্ষভাবে একাধিক টিসিবি কার্ড রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে টিসিবির অনুমোদিত ডিলার মেসার্স ক্বারী আলামিন ট্রেডার্সের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বক্তব্য, “আমরা শুধু স্মার্ট কার্ড অনুযায়ী পণ্য বিতরণ করি। এর বাইরে আমাদের কিছু করার নেই।” পরে তিনি এ বিষয়ে আর মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিবচরের ৪৩২টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্ভোধন