Dhaka ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

৩১ মার্চ’২৬ মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়, যাতে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করতে না পারে।

আরও পড়ুনঃ  বাজারে অগ্নিকাণ্ডে ৩'দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ  শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

অভিযানে জরিমানাকৃত ইটভাটাগুলো হলো মেসার্স এস কে এস ব্রিকস (ঘিওরকোল) ৫ লাখ টাকা, মেসার্স আবিদ ব্রিকস (ডাঙ্গা শালিনাপাড়া) ৩ লাখ টাকা, মেসার্স বুশরা ব্রিকস (বাবনাপাড়া) ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড (ভাটপাড়া) ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণকারী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ

আপডেটের সময়: ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

৩১ মার্চ’২৬ মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়, যাতে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করতে না পারে।

আরও পড়ুনঃ  নাগরপুরে ১২০'পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ  বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

অভিযানে জরিমানাকৃত ইটভাটাগুলো হলো মেসার্স এস কে এস ব্রিকস (ঘিওরকোল) ৫ লাখ টাকা, মেসার্স আবিদ ব্রিকস (ডাঙ্গা শালিনাপাড়া) ৩ লাখ টাকা, মেসার্স বুশরা ব্রিকস (বাবনাপাড়া) ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড (ভাটপাড়া) ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ