Dhaka ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাঙ্গলকোটে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ

কুমিল্লার নাঙ্গলকোটে মানবিক উদ্যোগের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। সংস্থাটির আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামীণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ

বুধবার  (২৯ এপ্রিল) সকালে নাঙ্গলকোট শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রায় ৪০০ থেকে ৫০০ রোগীকে সেবা প্রদান করা হয়। শুধু চিকিৎসাই নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ, চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা এবং আই ড্রপও বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ক্যাম্পে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি প্রোগ্রাম ম্যানেজার কুমিল্লা জোন মোঃ তরিকুল ইসলাম, লাকসাম এরিয়া সহকারি প্রোগ্রাম ম্যানেজার মোখলেসুর রহমান, নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। তারা সরেজমিনে কার্যক্রম তদারকি করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

পল্লী উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা পিএমকে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, কৃষি সহায়তা, স্যানিটেশন ও কুটির শিল্পসহ নানা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

নাঙ্গলকোটে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ

আপডেটের সময়: ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬