Dhaka ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ ফজলুল হক মিলনকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত

মেলায় জুয়া প্রতিরোধে বাধা: প্রতিবাদ করায় যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন শুখানপুকুরী (ডোপপাড়া) এলাকায় আয়োজিত এক মেলায় জুয়া খেলা বন্ধ করতে গিয়ে এক যুবককে মারধর, লাঞ্ছিত ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ হারুন অর-রশীদ (৩০), পিতা-মোঃ নায়েব আলী, সাং-তেয়ারীগাঁও, থানা-ভূল্লী, জেলা-ঠাকুরগাঁও। তিনি জানান, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি মেলায় আমন্ত্রিত হয়ে উপস্থিত হন।

মেলায় অবস্থানকালে তিনি দেখতে পান, কিছু ব্যক্তি প্রকাশ্যে জুয়ার আসর বসিয়েছে। এ সময় মেলা আয়োজক কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধে তিনি জুয়া খেলা বন্ধ করতে বলেন। কিন্তু অভিযুক্তরা তা উপেক্ষা করে জুয়া চালিয়ে যেতে থাকে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত

পরবর্তীতে ভুল্লী থানা প্রশাসনের সহায়তায় জুয়ার আসর ভেঙে দেওয়া হলে, হারুন অর-রশীদ প্রশাসনের পক্ষে কথা বলায় অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, একপর্যায়ে তারা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং অতর্কিতভাবে মারধর করে। এ সময় তার পরনের শার্ট ছিঁড়ে ফেলে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়।

এছাড়া অভিযুক্তরা তার কাছ থেকে একটি Infinix Note 50 Pro মোবাইল ফোন (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা), শার্টের পকেটে থাকা ১০ হাজার টাকা নগদ অর্থ এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত বৈঠকে অভিযুক্তরা উপস্থিত হয়নি। এতে করে ভুক্তভোগী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।

এ ঘটনায় মোঃ সোহেল, মোঃ মোস্তফা, মোঃ মোস্তাফিজুর, জাবেদ আলী, মোঃ মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকীর বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫

ভুক্তভোগী হারুন অর-রশীদ বলেন, “আমি শুধুমাত্র জুয়া খেলা বন্ধ করার কথা বলেছিলাম। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর ও লাঞ্ছিত করে, পাশাপাশি আমার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।”

ভূল্লী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মেলায় জুয়া প্রতিরোধে বাধা: প্রতিবাদ করায় যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

আপডেটের সময়: ০৯:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন শুখানপুকুরী (ডোপপাড়া) এলাকায় আয়োজিত এক মেলায় জুয়া খেলা বন্ধ করতে গিয়ে এক যুবককে মারধর, লাঞ্ছিত ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ হারুন অর-রশীদ (৩০), পিতা-মোঃ নায়েব আলী, সাং-তেয়ারীগাঁও, থানা-ভূল্লী, জেলা-ঠাকুরগাঁও। তিনি জানান, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি মেলায় আমন্ত্রিত হয়ে উপস্থিত হন।

মেলায় অবস্থানকালে তিনি দেখতে পান, কিছু ব্যক্তি প্রকাশ্যে জুয়ার আসর বসিয়েছে। এ সময় মেলা আয়োজক কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধে তিনি জুয়া খেলা বন্ধ করতে বলেন। কিন্তু অভিযুক্তরা তা উপেক্ষা করে জুয়া চালিয়ে যেতে থাকে।

আরও পড়ুনঃ  মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ