Dhaka ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সালথায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদের পোস্টার ছেঁড়ার অভিযোগ

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ০৩:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ২৩২ সময় দেখুন

ফরিদপুরের সালথা উপজেলার ১নং রামকান্তপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বিশ্বাসবাড়ি মোড়ে ছেঁড়া পোস্টার পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা এসব পোস্টার ছিঁড়ে ফেলে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা পোস্টার টানান কামরুল ইসলাম। রাতের আঁধারে সেসব পোস্টারের বেশ কিছু অংশ ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারা বলেন, এমন কর্মকাণ্ড সুষ্ঠু রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, “পোস্টার ছিঁড়ে ফেলা কোনো সভ্য রাজনৈতিক আচরণ হতে পারে না। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এভাবে একজন সম্ভাব্য প্রার্থীর প্রচারণা নষ্ট করা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

অভিযোগের বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বলেন, “ঈদ উপলক্ষে সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে পোস্টার টানিয়েছিলাম। কিন্তু কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে সেগুলো ছিঁড়ে ফেলেছে। আমি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি। যারা এ ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

সালথায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদের পোস্টার ছেঁড়ার অভিযোগ

আপডেটের সময়: ০৩:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলার ১নং রামকান্তপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বিশ্বাসবাড়ি মোড়ে ছেঁড়া পোস্টার পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা এসব পোস্টার ছিঁড়ে ফেলে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা পোস্টার টানান কামরুল ইসলাম। রাতের আঁধারে সেসব পোস্টারের বেশ কিছু অংশ ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারা বলেন, এমন কর্মকাণ্ড সুষ্ঠু রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, “পোস্টার ছিঁড়ে ফেলা কোনো সভ্য রাজনৈতিক আচরণ হতে পারে না। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এভাবে একজন সম্ভাব্য প্রার্থীর প্রচারণা নষ্ট করা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

অভিযোগের বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বলেন, “ঈদ উপলক্ষে সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে পোস্টার টানিয়েছিলাম। কিন্তু কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে সেগুলো ছিঁড়ে ফেলেছে। আমি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি। যারা এ ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫