Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

টাংগাইলের নাগরপুরে ৭’বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা আটক ১

টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যা কান্ডের শিকার শিশু কন্যার নাম আয়শা আক্তার সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের মোঃ হাসেম মিয়ার মেয়ে।

রোববার বিকালে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। নিহতের মা জানায়,দুপুর আড়াই টার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পিছনে খেলা করতে ছিলো। এর ঘন্টা খানেক পর মেয়ের চাচা মোঃ ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজীকে পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে স্বজনরা শিশুর মরদেহ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। নিহতোর মা আরো জানান,তার মেয়ে আয়শার পায়ে নুপুর ছিল। লাশ উদ্বারের সময় তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নুপুর নিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হাসান জানান,লাশ উদ্বার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যা কান্ডের সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান
Tag :

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

টাংগাইলের নাগরপুরে ৭’বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা আটক ১

আপডেটের সময়: ০৩:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যা কান্ডের শিকার শিশু কন্যার নাম আয়শা আক্তার সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের মোঃ হাসেম মিয়ার মেয়ে।

রোববার বিকালে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। নিহতের মা জানায়,দুপুর আড়াই টার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পিছনে খেলা করতে ছিলো। এর ঘন্টা খানেক পর মেয়ের চাচা মোঃ ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজীকে পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে স্বজনরা শিশুর মরদেহ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। নিহতোর মা আরো জানান,তার মেয়ে আয়শার পায়ে নুপুর ছিল। লাশ উদ্বারের সময় তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নুপুর নিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হাসান জানান,লাশ উদ্বার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যা কান্ডের সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ