
গত ০৩-মার্চ ২০২৬খ্রি সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর (পুলিশ/র্যাব/নৌ পুলিশ/কোষ্টগার্ড/নৌ বাহিনী) সাথে বলেশ্বর নদীর মোহনাসহ বঙ্গপোসাগরে জলদস্যু কর্তৃক ডাকাতি, চাঁদাবাজি, জেলাদের অপহরণ ও মুক্তিপন দাবী সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল)সহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান দেব বরগুনার সকল ধরনের দুর্নীতি ও অপকর্ম রোধে বরগুনা জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাবে। পুলিশ সুপার মহোদয় জানান, অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করবে। সকল ধরনের ক্রাইম প্রতিরোধে সাংবাদিক, পুলিশ এবং সচেতন জনগোষ্ঠী মিলে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, বরগুনাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সবশেষে তিনি সকলকে ধন্যবাদ জানান
মোহাম্মদ মেজবা উদ্দিন মাসুম : 








