Dhaka 2:54 am, Thursday, 5 March 2026

হরষপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ১৪ রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে পবিত্র মাহে রমজানের ১৪তম রোজা উপলক্ষে ৪ই মার্চ বুধবার ৬ ঘটিকায় হরষপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সংগঠনের ঐক্য-সংহতির বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জমির আলী এবং সঞ্চালনায় ছিলেন মোঃ মোস্তাক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হরষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মান্নান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবন আলী ও মোঃ জুয়েল মিয়া, হরষপুর ইউনিয়ন শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ মুখলেস মিয়া, সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তফা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল—ক্ষমতার অপব্যবহার নয়, বরং মানুষের আস্থা অর্জনের মাধ্যমেই দলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা আমার আপনার প্রিয় নেতা গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব  মাননীয় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল যেভাবে আদর্শ রাজনীতি আমাদেরকে  শিক্ষা দিয়েছেন আমরা সেভাবেই তা বাস্তবায়ন করে আমাদের এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে উপহার দিতে চাই।

তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোবাজারি কিংবা যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও উল্লেখ করেন, হরষপুর ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট একটি শ্রমিক দল কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, এমনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে এবং সংগঠনের প্রতি আস্থা বৃদ্ধি পায়। শৃঙ্খলা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বক্তারা তাদের বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ, উপস্থিত নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সমগ্র আয়োজনের দায়িত্বে ছিল হরষপুর ইউনিয়ন শ্রমিক দল। ধর্মীয় আবহ, রাজনৈতিক অঙ্গীকার এবং সাংগঠনিক ঐক্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক

হরষপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ১৪ রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : 01:20:22 am, Thursday, 5 March 2026