Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৯০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ কাভার্ড ভ্যান আটক রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

শিবচরে তীব্র লোডশেডিং এ চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলার প্রচণ্ড গরমের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ঘন ঘন এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, গৃহস্থালি কাজ এবং ব্যাটারিচালিত যানবাহনের ওপর নির্ভরশীল নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

আরও পড়ুনঃ  সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

​শিবচর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের যে চাহিদা রয়েছে, তার অর্ধেকেরও কম সরবরাহ পাওয়া যাচ্ছে।
গত রবিবার শিবচরে বিদ্যুতের চাহিদা ছিল ২৫ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া গেছে মাত্র ১০ মেগাওয়াট। রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়ায় ৩৫ মেগাওয়াটে, যেখানে সরবরাহ মিলেছে মোটে ১৬ মেগাওয়াট।

আরও পড়ুনঃ  GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

​এই বিশাল ঘাটতির কারণে বাধ্য হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একদিকে অসহনীয় গরম ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে প্রতি মাসে আসছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। দ্রুত এই সংকট নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪

শিবচরে তীব্র লোডশেডিং এ চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেটের সময়: ১০:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলার প্রচণ্ড গরমের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ঘন ঘন এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, গৃহস্থালি কাজ এবং ব্যাটারিচালিত যানবাহনের ওপর নির্ভরশীল নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

আরও পড়ুনঃ  সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

​শিবচর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের যে চাহিদা রয়েছে, তার অর্ধেকেরও কম সরবরাহ পাওয়া যাচ্ছে।
গত রবিবার শিবচরে বিদ্যুতের চাহিদা ছিল ২৫ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া গেছে মাত্র ১০ মেগাওয়াট। রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়ায় ৩৫ মেগাওয়াটে, যেখানে সরবরাহ মিলেছে মোটে ১৬ মেগাওয়াট।

আরও পড়ুনঃ  শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ

​এই বিশাল ঘাটতির কারণে বাধ্য হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একদিকে অসহনীয় গরম ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে প্রতি মাসে আসছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। দ্রুত এই সংকট নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন