Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সেনবাগে ৩,৯৫০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে একটি যৌথ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

​সাইফুল ইসলাম (৩৯): সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের বাসিন্দা। তিনি এই চক্রের অন্যতম হোতা এবং এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্তমানে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
​নজরুল ইসলাম (৪১): একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

​এর ধারাবাহিকতায় চক্রের আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী সেনবাগের সেবারহাট এলাকায় যৌথ চেকপোস্ট স্থাপন করা হয় এবং মোটরসাইকেলে ইয়াবা বহনের সময় হাতেনাতে সাইফুল ও নজরুলকে আটক করা হয়।

​নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসি ও র‍্যাবের সমন্বিত এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা আলামতসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে নোয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেটের মূল উৎপাটনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

সেনবাগে ৩,৯৫০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে একটি যৌথ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

​সাইফুল ইসলাম (৩৯): সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের বাসিন্দা। তিনি এই চক্রের অন্যতম হোতা এবং এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্তমানে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
​নজরুল ইসলাম (৪১): একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

​এর ধারাবাহিকতায় চক্রের আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী সেনবাগের সেবারহাট এলাকায় যৌথ চেকপোস্ট স্থাপন করা হয় এবং মোটরসাইকেলে ইয়াবা বহনের সময় হাতেনাতে সাইফুল ও নজরুলকে আটক করা হয়।

​নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসি ও র‍্যাবের সমন্বিত এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা আলামতসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি