Dhaka ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির মাদারীপুরের শিবচরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের ২০২৬-২০২৭ সেশনের শ্রীমঙ্গল উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন হয় বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার সালথায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ সালথায় জাতীয় মৎস্য সপ্তাহে  আলোচনা সভা, র‍্যালি ও অনুষ্ঠিত  সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম (প্রকাশ আরিফ) ও মো. আলাউদ্দিনকে (প্রকাশ সুমন) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

​একই অভিযানে পুলিশের বিশেষ টিম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রানা (প্রকাশ টিপু সুলতান) এবং মারামারি মামলার আসামি শাহদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোরশেদ আলমকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের

​গ্রেপ্তারকৃত ৮ জনকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে এই ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতা প্রত্যাশা করছি।”

আরও পড়ুনঃ  শিবচরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৬ উদযাপিত

​এলাকাবাসী মনে করছেন, পুলিশের এই ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধ প্রবণতা কমাতে এবং জনমনে স্বস্তি ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে

আপডেটের সময়: ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম (প্রকাশ আরিফ) ও মো. আলাউদ্দিনকে (প্রকাশ সুমন) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের

​একই অভিযানে পুলিশের বিশেষ টিম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রানা (প্রকাশ টিপু সুলতান) এবং মারামারি মামলার আসামি শাহদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোরশেদ আলমকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  অভাব আর অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে জিপিএ-৫ পেল শিবচরের নদীভাঙা এলাকার আমেনা

​গ্রেপ্তারকৃত ৮ জনকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে এই ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতা প্রত্যাশা করছি।”

আরও পড়ুনঃ  মাদারীপুরে মহিলা মাদ্রাসার ভেতর হাতবোমা বিস্ফোরণ, আহত ৪