Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

ডিমলায় দীর্ঘদিন বন্ধ থাকা বুড়ি তিস্তার জলকপাট খুলে দেওয়া হলো

নীলফামারীর ডিমলা উপজেলার দীর্ঘদিন বন্ধ থাকা বুড়ি তিস্তা নদীর জলকপাট অবশেষে খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন জলকপাট বন্ধ থাকায় নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষিজমিতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এতে কৃষকসহ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তাঁর হস্তক্ষেপে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে অবশেষে জলকপাটটি খুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

জলকপাট খুলে দেওয়ার পর বুড়ি তিস্তা নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ শুরু হয়েছে। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এর ফলে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে গতি ফিরবে এবং বর্ষা মৌসুমে বন্যা ও অতিরিক্ত পানির কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

আরও পড়ুনঃ  সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলকপাট বন্ধ থাকায় কৃষিজমিতে পানি জমে থাকত। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনেও দুর্ভোগ সৃষ্টি হতো। জলকপাট খুলে দেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

তবে স্থানীয়দের দাবি, শুধু জলকপাট খুলে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভবিষ্যতে যাতে একই পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, বুড়ি তিস্তা নদী খনন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ

স্থানীয়দের মতে, নদীর দীর্ঘমেয়াদি সংস্কার ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ডিমলায় দীর্ঘদিন বন্ধ থাকা বুড়ি তিস্তার জলকপাট খুলে দেওয়া হলো

আপডেটের সময়: ০২:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার দীর্ঘদিন বন্ধ থাকা বুড়ি তিস্তা নদীর জলকপাট অবশেষে খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন জলকপাট বন্ধ থাকায় নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষিজমিতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এতে কৃষকসহ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তাঁর হস্তক্ষেপে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে অবশেষে জলকপাটটি খুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলকপাট খুলে দেওয়ার পর বুড়ি তিস্তা নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ শুরু হয়েছে। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এর ফলে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে গতি ফিরবে এবং বর্ষা মৌসুমে বন্যা ও অতিরিক্ত পানির কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

আরও পড়ুনঃ  শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলকপাট বন্ধ থাকায় কৃষিজমিতে পানি জমে থাকত। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনেও দুর্ভোগ সৃষ্টি হতো। জলকপাট খুলে দেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

তবে স্থানীয়দের দাবি, শুধু জলকপাট খুলে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভবিষ্যতে যাতে একই পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, বুড়ি তিস্তা নদী খনন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক