
মাদারীপুরের শিবচরে আসন্ন দত্তপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মোল্লার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লা।
বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লা আরো বলেন, আমি নির্বাচিত হলে দত্তপাড়া ইউনিয়ন কে ঘুষ দুর্নীতি মুক্ত এবং মাদকমুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শিবচর উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সমন্বয়ক আ: মালেক মোল্লা। বক্তব্যে তিনি উপস্থিত সকলের কাছে আরিফ মোল্লার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমার্থন কামনা করেন এবং ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,দত্তপাড়া ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় জনসাধারণ তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় একটি সুশৃঙ্খল, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 














