
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ঈদে মীলাদুন্নবী সা. এর মাহফিল প্রিয়নবী সা. এর মুহব্বত বৃদ্ধির মাহফিল। এটি কোনও প্রতিবাদ বা কারো বিরুদ্ধের মাহফিল নয়। এ ধরনের মাহফিল প্রিয়নবী সা. এর সুমহান আদর্শকে মানুষের সামনে তুলে ধরার একটি মহাসুযোগ। আমরা যেন এ সুযোগকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারি। এজন্য প্রিয়নবী সা. এর মুহব্বত বৃদ্ধির জন্য মাহফিল করা বেশি বেশি প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা যদি কুরআনুল কারীম হতে শুধু প্রিয়নবী সা. এর বৈশিষ্ট্যের কথা আলোচনা করি আমরা সে আলোচনা করে শেষ করতে পারব না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যে রাসূল সা. এর অনুসরণ করবে সে মূলতঃ আল্লাহর অনুসরণ করল। অপর আয়াতে বলেছেন, যে রাসূল সা. এর নিকট বায়আত গ্রহণ করল সে প্রকৃতপক্ষে আল্লাহর নিকট বায়আত করল। যে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় সে নবী আল্লাহর কত প্রিয় তা সহজেই অনুমান করা যায়।
তিনি বলেন, যারা মীলাদুন্নবীর বিরোধিতা করে বিভিন্ন কথা বলেন, আমরা যেন তাদেরকে সুন্দর ও যৌক্তিকভাবে জবাব দেই এবং কাউকে যেন আঘাত না করি। অনেকেই বলে থাকেন রাসূল সা. এর মুহব্বতে একদিন মাহফিল কেন! আমরা তাদেরকে এভাবে জবাব দিতে পারি, মাদরাসার আয় বৃদ্ধির জন্য যদি বছরে একদিন মাহফিল করা যায় তাহলে আল্লাহর রাসূলের মুহব্বতে আরো বেশি করে মাহফিল করা যায়। মাহফিলের মাধ্যমে দ্বীনি চেতনা বৃদ্ধি পায় এটা যেমন সত্য, তেমনি কোনও কোনও স্থানে এর মাধ্যমে মাদরাসার উন্নয়ন বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এইসব কিছু বৃদ্ধির চেয়ে জরুরি হলো রাসূল সা. এর মুহব্বত বৃদ্ধি। আর রাসূল সা. এর মুহব্বত বৃদ্ধির সুযোগ তৈরি হয় মীলাদুন্নবী সা. এর মাধ্যমে। আমরা নেতিবাচক কথার দিকে না গিয়ে বরং এই সুযোগকে কাজে লাগিয়ে রাসূল সা. এর সুমহান আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করবো।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা আয়োজিত ‘মুবারক র্যালি’ পূর্ববর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ সেপ্টেম্বর, শনিবার, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যুহর র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হযরত সৈয়দ শাহ মোস্তফা রহ. দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা এম এ আলিম, মাওলানা মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক নাসির খান, কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীর উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা শফিকুল আলম, সংগঠনের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুস সালাম, মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহ সভাপতি মো. কবির আলী, শ্রীমঙ্গল পৌর সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা খান।
র্যালি ও র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুল ইসলাম, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আরমান আলী, সংগঠনের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা জায়েদ আহমদ চৌধুরী, সাবেক সহ সভাপতি আবুল কাশেম, কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন কামরান, জেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি সামায়ুন কবির, রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহিদ, আলি হোসেন মিতুল, শিহাবুর রহমান, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, সহ সাংগঠনিক সম্পাদক রুমেন চৌধুরী, নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক এমরান হোসেন, সহ প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী, ইমরান আহমদ, অফিস সম্পাদক আব্দুস সামাদ, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি সায়েম আহমদ, রাজনগর উপজেলা সভাপতি মো. আলি হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সায়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা সভাপতি রাসেল আহমদ, কুলাউড়া উপজেলা সভাপতি শামসুল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, কমলগঞ্জ পৌর সভাপতি তৌহিদ আহমদ, কুলাউড়া পৌর সভাপতি রাসেল আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা সভাপতি নাফিউল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি মিলকান আহমদ, বড়লেখা সরকারি কলেজ সভাপতি রায়হান আহমদ, শ্রীমঙ্গল পৌর সভাপতি হৃদয় আলম, মৌলভীবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক মাসুম হাজারি, মৌলভীবাজার শহর সাধারণ সম্পাদক শাহী উদ্দিন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সাধারণ সম্পাদক তানজিম আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ সাধারণ সম্পাদক নশাদ আহমদ, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান কাউছার, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শামীম আলী, কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কুলাউড়া পৌর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক সাহান আহমদ, রাজনগর কারী সোসাইটি সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।

শেখ শুকুর, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 












