Dhaka ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই” — জয়নুল আবদিন ফারুক

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সেনবাগ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর শাহাপুর এলাকার ইদ্রিস মাস্টারের পুরাতন বাড়ির সামনে একটি ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

উদ্বোধনকালে জয়নুল আবদিন ফারুক বলেন:
​”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই সবুজায়নের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
​মুহসিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনবাগ।
​মোক্তার হোসেন পাটোয়ারী, আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি।
​আবদুল্লাহ আল মামুন, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি।

​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটন। জাসাস সেনবাগ উপজেলা শাখার সভাপতি শাহিদুল্লাহ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমু।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রকৌশলী তামিম বিন জাবেদ, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব শহিদ উল্যাহ শহিদসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সুধীসমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​মাসব্যাপী এই বৃক্ষরোপণ অভিযানটি সফল করতে সার্বিক সহযোগিতা করছেন মাস্টার আবদুল হান্নান লিটন, হুমায়ুন কবির হুমু, আবদুল মান্নান বাবলু, মো. হাবিব উল্লাহ, মনির চৌধুরী, মোশারেফ হোসেন মিন্টু, ওমর ফারুক, শহীদ উদ্দিন সেলিম, জাহাঙ্গীর ছিদ্দিক ও সিরাজুল ইসলাম খোকন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সেনবাগ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। চারা রোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই” — জয়নুল আবদিন ফারুক

আপডেটের সময়: ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সেনবাগ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর শাহাপুর এলাকার ইদ্রিস মাস্টারের পুরাতন বাড়ির সামনে একটি ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

উদ্বোধনকালে জয়নুল আবদিন ফারুক বলেন:
​”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই সবুজায়নের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
​মুহসিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনবাগ।
​মোক্তার হোসেন পাটোয়ারী, আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি।
​আবদুল্লাহ আল মামুন, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি।

​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটন। জাসাস সেনবাগ উপজেলা শাখার সভাপতি শাহিদুল্লাহ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমু।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রকৌশলী তামিম বিন জাবেদ, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব শহিদ উল্যাহ শহিদসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সুধীসমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​মাসব্যাপী এই বৃক্ষরোপণ অভিযানটি সফল করতে সার্বিক সহযোগিতা করছেন মাস্টার আবদুল হান্নান লিটন, হুমায়ুন কবির হুমু, আবদুল মান্নান বাবলু, মো. হাবিব উল্লাহ, মনির চৌধুরী, মোশারেফ হোসেন মিন্টু, ওমর ফারুক, শহীদ উদ্দিন সেলিম, জাহাঙ্গীর ছিদ্দিক ও সিরাজুল ইসলাম খোকন।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন