Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাগরপুরের মোকনা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণও চারা বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে মোকনা ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪’জুলাই ২৬ খ্রি.) বিকেলে মোকনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদকও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করে তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মোকনা ইউনিয়ন পরিষদের জামায়াত-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সোজন শিকদার, সেক্রেটারি মো. মারুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, সাংবাদিক আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

নাগরপুরের মোকনা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণও চারা বিতরণ অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে মোকনা ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪’জুলাই ২৬ খ্রি.) বিকেলে মোকনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদকও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করে তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মোকনা ইউনিয়ন পরিষদের জামায়াত-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সোজন শিকদার, সেক্রেটারি মো. মারুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, সাংবাদিক আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১