Dhaka ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পদোন্নতি পেলেও পদায়নহীন বিদায়, অবসরে গেলেন শিবচরের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও কোনো নতুন পদায়ন ছাড়াই অবসরে যেতে হলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিম মল্লিককে। দীর্ঘ কর্মজীবন শেষে একই পদে বহাল থেকেই তিনি অবসরে গেলেন।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিককে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এরপর গত ২৮ জুন পুলিশের চারজন অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে নতুন করে পদায়ন করা হলেও, রেজাউল করিম মল্লিককে কোনো নতুন দপ্তরে পদায়ন করা হয়নি। ফলে ঢাকা রেঞ্জের ডিআইজি পদেই তার কর্মজীবনের সমাপ্তি ঘটল।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

​ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ সময় বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​সূত্রমতে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেজাউল করিম মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, আমলা এবং প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

​কোনো নতুন পদায়ন ছাড়া তার এই অবসরে যাওয়া নিয়ে পুলিশ প্রশাসনে নানামুখী আলোচনা চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

পদোন্নতি পেলেও পদায়নহীন বিদায়, অবসরে গেলেন শিবচরের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

আপডেটের সময়: ০২:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ঢাকা রেঞ্জের ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও কোনো নতুন পদায়ন ছাড়াই অবসরে যেতে হলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিম মল্লিককে। দীর্ঘ কর্মজীবন শেষে একই পদে বহাল থেকেই তিনি অবসরে গেলেন।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিককে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এরপর গত ২৮ জুন পুলিশের চারজন অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে নতুন করে পদায়ন করা হলেও, রেজাউল করিম মল্লিককে কোনো নতুন দপ্তরে পদায়ন করা হয়নি। ফলে ঢাকা রেঞ্জের ডিআইজি পদেই তার কর্মজীবনের সমাপ্তি ঘটল।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ সময় বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

​সূত্রমতে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেজাউল করিম মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, আমলা এবং প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন