Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​আজ ১২ জুলাই (রবিবার) পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহজাবিন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে হলে পরিকল্পিত পরিবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

​অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মাদারীপুরের শিবচরে ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​আজ ১২ জুলাই (রবিবার) পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহজাবিন।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন