Dhaka ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির মাদারীপুরের শিবচরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের ২০২৬-২০২৭ সেশনের শ্রীমঙ্গল উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন হয় বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার সালথায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ সালথায় জাতীয় মৎস্য সপ্তাহে  আলোচনা সভা, র‍্যালি ও অনুষ্ঠিত  সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

গাজীপুরের কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেল

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাজী মাহবুবের স্ত্রী কারিনা আক্তার। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কারিনা আক্তার। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কারিনা আক্তার বলেন, তাঁর স্বামী কাজী মাহবুবের বড় ভাই কাজী মাহামুদুল হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে তাঁদের পরিবারকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আপস-মীমাংসার একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তির দাবিতে সোচ্চার হওয়ার পর থেকেই তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তাঁর স্বামী কাজী মাহবুব বর্তমানে কারাগারে রয়েছেন বলে তিনি দাবি করেন।
কারিনা আক্তারের ভাষ্য, পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে আইনি হয়রানির মুখে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রভাবের কারণে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিবারটি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলার সত্যতা যাচাই এবং পৈত্রিক সম্পত্তিতে তাঁদের আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার, ভাড়াটে লোক দিয়ে ভুমি দখলের চেষ্টা
Tag :
জনপ্রিয় পোস্ট

চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেল

আপডেটের সময়: ০৮:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাজী মাহবুবের স্ত্রী কারিনা আক্তার। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কারিনা আক্তার। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কারিনা আক্তার বলেন, তাঁর স্বামী কাজী মাহবুবের বড় ভাই কাজী মাহামুদুল হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে তাঁদের পরিবারকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আপস-মীমাংসার একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তির দাবিতে সোচ্চার হওয়ার পর থেকেই তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তাঁর স্বামী কাজী মাহবুব বর্তমানে কারাগারে রয়েছেন বলে তিনি দাবি করেন।
কারিনা আক্তারের ভাষ্য, পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে আইনি হয়রানির মুখে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রভাবের কারণে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিবারটি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলার সত্যতা যাচাই এবং পৈত্রিক সম্পত্তিতে তাঁদের আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার