Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শিবচরে পৌর বিএনপির উদ্যোগে সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে গণসংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মাদারীপুর জেলার শিবচর পৌর বিএনপির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই জুলাই, শনিবার শিবচর পৌর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। ​অনুষ্ঠানে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সভায় বিশেষ বক্তা এবং গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জাফর আলী মিয়া আহবায়ক, মাদারীপুর জেলা বিএনপি মিজানুর রহমান মিজান যুগ্ন আহবায়ক, মাদারীপুর জেলা বিএনপি, নাদিরা চৌধুরী মাদারীপুর-১, শিবচর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​সংবর্ধনা অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন পৌর বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম মল্লিক।

আরও পড়ুনঃ  নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

সার্বিক ​ সহযোগিতায় ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব আজমত উল্লাহ খান সেলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শিবচর পৌর বিএনপি যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করার এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবর্ধিত অতিথি জাহান্দার আলী জাহান তাঁকে সম্মানিত করার জন্য শিবচর পৌর বিএনপি ও স্থানীয় জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

শিবচরে পৌর বিএনপির উদ্যোগে সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে গণসংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মাদারীপুর জেলার শিবচর পৌর বিএনপির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই জুলাই, শনিবার শিবচর পৌর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। ​অনুষ্ঠানে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সভায় বিশেষ বক্তা এবং গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জাফর আলী মিয়া আহবায়ক, মাদারীপুর জেলা বিএনপি মিজানুর রহমান মিজান যুগ্ন আহবায়ক, মাদারীপুর জেলা বিএনপি, নাদিরা চৌধুরী মাদারীপুর-১, শিবচর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

​সংবর্ধনা অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন পৌর বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম মল্লিক।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু