Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বরগুনায় নতুন সরকারের ইসতিহার বাস্তবায়নে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বরগুনায় নতুন সরকারের ইসতিহার বাস্তবায়নে শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার জেলা প্রশাসক, বরগুনা।

“সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনার সুফল তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এ প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বাস্তব চিত্র ও জনসাধারণের উপকারিতা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগ পাচ্ছে। একইসঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ এবং ঋণ মওকুফের সুবিধা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল খনন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। নারীর ক্ষমতায়নে নারীদের জন্য বিশেষ পরিবহন ও সহায়ক উদ্যোগ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে আরও বলা হয়, সরকারের এসব উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন বরগুনা জেলা তথ্য অফিস।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫
Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

বরগুনায় নতুন সরকারের ইসতিহার বাস্তবায়নে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

বরগুনায় নতুন সরকারের ইসতিহার বাস্তবায়নে শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার জেলা প্রশাসক, বরগুনা।

“সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনার সুফল তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এ প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বাস্তব চিত্র ও জনসাধারণের উপকারিতা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগ পাচ্ছে। একইসঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ এবং ঋণ মওকুফের সুবিধা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল খনন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। নারীর ক্ষমতায়নে নারীদের জন্য বিশেষ পরিবহন ও সহায়ক উদ্যোগ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে আরও বলা হয়, সরকারের এসব উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন বরগুনা জেলা তথ্য অফিস।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১