Dhaka ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ সালথায় পূজামণ্ডপের ১৫০ ফুট রাস্তা নির্মাণ, প্রশংসায় যুবদল নেতা এনায়েত হোসেন নাগরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি”

জকিগঞ্জের মরিচা সপ্রাবি-এর শিক্ষকদের বিরুদ্ধে নানান অভিযোগ!

সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্থানীয় ও অভিভাবকদের নানান অভিযোগ। এ ব্যাপারে গত ৫ অক্টোবর স্থানীয় অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ সচেতন মহল বাদি হয়ে জেলা শিক্ষা অফিসে একটি লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান যে শিক্ষকবৃন্দ রয়েছেন তাহাদের মধ্যে প্রায় সকল শিক্ষক মরিচা গ্রামের বাসিন্দা। এমনকি একই পরিবারের ২ জন শিক্ষক ওই বিদ্যালয়ে কর্মরত রয়েছে। উল্লেখ রয়েছে, বিগত সময়ে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের কারণে উপজেলার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমান শিক্ষকদের অবহেলিত দায়িত্ব পালনের কারণে শিক্ষার মানোন্নয়ন একদম বেহাল অবস্থায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তারপরেও শিক্ষকদের অপসারণের দাবিতে বৃহত্তর মরিচা, কাজীরপাতন, রায়গ্রাম ও বাল্লাহ গ্রামের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একপর্যায়ে গতকাল অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের স্কুলে দেওয়া বন্ধ করে উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকা। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সাময়িক নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।এব্যাপারে বাল্লাহ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান, মরিচা গ্রামের আব্দুল মজিদ, আব্দুল মুকিত, আব্দুর রশিদ, কামরুল ইসলামসহ স্থানীয় অভিভাবকরা বলেন, শিক্ষিকারা বিদ্যালয়ে এসে বাসা বাড়ির মত তাদের ছেলেমেয়ে লালন পালনে ব্যস্ত সময় পার করেন। বেশিরভাগ সময় অফিসে বসে চা-চক্রে আর খুশগল্পের মাধ্যমে সময় পার করে দিনের পর দিন কাটান। পাক-প্রাথমিকের সকল শিশু শিক্ষার্থীদের খেলাধুলার সকল সরঞ্জামাদি তাদের বাড়িতে নিয়ে গেছেন। শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা নিয়ে শিক্ষকদের কোন গুরুত্ব নেই, এমনকি যথাসময়ে বিদ্যালয়ে শিক্ষকরাও আসেন না। শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের অপসারণের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে দোষী শিক্ষকদের অপসারণের দাবিতে গতকাল সোমবার (২১ অক্টোবর) থেকে শিক্ষার্থীদের পাঠদানে আসা বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। এছাড়া শিক্ষকরা স্থানীয়দের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছাড়াচ্ছে বলে অভিযোগ করেন।জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ বলেন, স্কুলের শিক্ষকদের নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সাময়িকভাবে বিষয়টি নিয়ন্ত্রণ হয়েছে। শিক্ষা প্রশাসনে স্থানীয়দের দায়েরকৃত অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। আশাকরি আগামীকাল থেকে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে দিবেন এবং শিক্ষকরা যথাযথ নিয়মে পাঠদান চালিয়ে যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আাসা পর্যন্ত এলাকার শান্তি-শৃঙ্খলা ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া স্বার্থে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে এলাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ গ্রেপ্তার-৫ মাদক সম্রাটদের ছাড়িয়ে নিতে বিএনপির নেতার চেষ্টা
জনপ্রিয় পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা

জকিগঞ্জের মরিচা সপ্রাবি-এর শিক্ষকদের বিরুদ্ধে নানান অভিযোগ!

আপডেটের সময়: ১১:৪৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪