Dhaka ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুল।

আজ ৬ এপ্রিল’২৬ রোজ সোমবার নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। এ ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও তার শিক্ষার মান ও মেধা বিকাশের ধারাবাহিকতা প্রমাণ করেছে।

আরও পড়ুনঃ  শিবচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদান করা হয়।

এবারের পরীক্ষায় নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সর্বোমোট ৩৬ জন ট্যালেন্টপুলে ও ৩৯ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে সবার নজর কেড়েছে। তাদের এই কৃতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত 

বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

আরও পড়ুনঃ  বাজারে অগ্নিকাণ্ডে ৩'দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, শহীদ ক্যাডেট স্কুল শুধু ফলাফলেই নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায়ও বিশেষ ভূমিকা রেখে চলেছে।

উল্লেখ্য, নাগরপুরে প্রতি বছর এ ধরনের মেধাযাচাই বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

আপডেটের সময়: ১২:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুল।

আজ ৬ এপ্রিল’২৬ রোজ সোমবার নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। এ ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও তার শিক্ষার মান ও মেধা বিকাশের ধারাবাহিকতা প্রমাণ করেছে।

আরও পড়ুনঃ  বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার

জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদান করা হয়।

এবারের পরীক্ষায় নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সর্বোমোট ৩৬ জন ট্যালেন্টপুলে ও ৩৯ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে সবার নজর কেড়েছে। তাদের এই কৃতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

আরও পড়ুনঃ  বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা