Dhaka 8:25 am, Tuesday, 3 March 2026

পূবাইলে হাত-পা বাঁধা অবস্থায় সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। নিহত গার্ডের নাম মীর আলতাব হোসেন (৬৫)। তিনি গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ডের মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে।

সোমবার সকালে নগরীর মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় অবস্থিত একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ভেতরে গার্ড আলতাব হোসেনের হাত-পা বাঁধা মরদেহ প্রথমে দেখতে পান তার ছেলে সবুজ।

এর আগে টাওয়ার প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা আলতাব হোসেনের সঙ্গে যোগাযোগ না পেয়ে বিষয়টি তার ছেলেকে জানান। পরে সবুজ ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান জানান, হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকার বিষয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি খালিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি ফজলুল হক মিলন

পূবাইলে হাত-পা বাঁধা অবস্থায় সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার

Update Time : 06:01:56 pm, Monday, 1 December 2025