
এস এম শাহাদাত,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
পশু চিকিৎসক নামে পরিচিত ফতেপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হবি আর নেই।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১ টায় দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।সে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ ফতেপুর গ্রামের মৃত আহসান উল্লাহ ঢালীর ছেলে।পরিবারের সদস্যরা জানান তিনি কয়েক বছর ধরে ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার বেলা ১ টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।আগামীকাল রবিবার যোহর নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এস এম শাহাদাত,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 









