Dhaka ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

​’ডিমলার কৃষি, বৈচিত্র্যময় কৃষি’ এই স্লোগানকে সামনে রেখে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

​উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।

আরও পড়ুনঃ  সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

​বিতরণ অনুষ্ঠানে রবি মৌসুমে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সময়মতো বিনামূল্যে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। এ সময় উপজেলা কৃষি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম

ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আপডেটের সময়: ০৩:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

​’ডিমলার কৃষি, বৈচিত্র্যময় কৃষি’ এই স্লোগানকে সামনে রেখে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০

​উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি