Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা  বরগুনা জেলার তালতলী থানা থেকে একটি চায়না পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি সহ পাঁচ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সাবেক প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.)-এর ১৫তম ওরশের সমাপনী ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময় শিবচরে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বিজয়নগরে আউশ ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি শিবচরে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দিনটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

একই সঙ্গে, দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে সরকার। কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৬-২০২৭ সেশনের শ্রীমঙ্গল উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন হয়

সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করা হবে।

দিবসটি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

আরও পড়ুনঃ  ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময়

এ ছাড়া, সরকারি কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

আরও পড়ুনঃ  ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। এছাড়া, দিবসটি উপলক্ষ্যে শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ আফ্রিকায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ

আপডেটের সময়: ০৬:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দিনটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

একই সঙ্গে, দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে সরকার। কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩

সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করা হবে।

দিবসটি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

আরও পড়ুনঃ  ২০২৬-২০২৭ সেশনের শ্রীমঙ্গল উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন হয়

এ ছাড়া, সরকারি কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে সাবেক প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ