Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময়

নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, জনদুর্ভোগ এবং মাদক, জুয়া ও চোরাচালানসহ সামাজিক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবুল, ইউনিয়ন আমীর নূর মুবাশ্বেরসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

মতবিনিময়কালে ডিমলা উপজেলার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি জনদুর্ভোগ, মাদক, জুয়া ও চোরাচালানসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয় উঠে আসে। সাংবাদিকরা এসব বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, ডিমলার মানুষের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নিতে হবে। উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও চোরাচালান একটি এলাকার সামাজিক স্থিতিশীলতা ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, গণমাধ্যম সাধারণ মানুষের কথা তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়। তাই তিনি সাংবাদিকদের স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ডিমলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক, জুয়া ও চোরাচালান নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি ডিমলার সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়েও মতামত দেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান বলেন, সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে। ডিমলার সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি জনকল্যাণে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বক্তারা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময়

আপডেটের সময়: ০৮:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, জনদুর্ভোগ এবং মাদক, জুয়া ও চোরাচালানসহ সামাজিক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবুল, ইউনিয়ন আমীর নূর মুবাশ্বেরসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

মতবিনিময়কালে ডিমলা উপজেলার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি জনদুর্ভোগ, মাদক, জুয়া ও চোরাচালানসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয় উঠে আসে। সাংবাদিকরা এসব বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, ডিমলার মানুষের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নিতে হবে। উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও চোরাচালান একটি এলাকার সামাজিক স্থিতিশীলতা ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, গণমাধ্যম সাধারণ মানুষের কথা তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়। তাই তিনি সাংবাদিকদের স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ডিমলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক, জুয়া ও চোরাচালান নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি ডিমলার সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়েও মতামত দেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১