Dhaka ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা  বরগুনা জেলার তালতলী থানা থেকে একটি চায়না পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি সহ পাঁচ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সাবেক প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.)-এর ১৫তম ওরশের সমাপনী ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময় শিবচরে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বিজয়নগরে আউশ ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি শিবচরে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৭০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির এসব চারা তুলে দেওয়া হয়।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, একটি গাছ শুধু ফল দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অক্সিজেন সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিশুর মতো চারা গাছেরও নিয়মিত যত্ন প্রয়োজন। শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ গাছের পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ চারা বিতরণ করা হচ্ছে। শুধু চারা রোপণ করলেই হবে না, গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী তাসকা দেলোয়ার ও আলিফা ইসলাম স্বর্ণা যৌথভাবে সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সামাজিক বনায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে দায়িত্ববোধ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আরও পড়ুনঃ  শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা 

পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা 

আপডেটের সময়: ০৫:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৭০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির এসব চারা তুলে দেওয়া হয়।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, একটি গাছ শুধু ফল দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অক্সিজেন সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিশুর মতো চারা গাছেরও নিয়মিত যত্ন প্রয়োজন। শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ গাছের পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ চারা বিতরণ করা হচ্ছে। শুধু চারা রোপণ করলেই হবে না, গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী তাসকা দেলোয়ার ও আলিফা ইসলাম স্বর্ণা যৌথভাবে সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সামাজিক বনায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে দায়িত্ববোধ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক