
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে জাকের পার্টি ছাত্রফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. মুনছুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মিশন প্রধান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি টাঙ্গাইল জেলা পূর্বের সভাপতি এবং জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান অটল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি টাঙ্গাইল জেলা পূর্বের সাধারণ সম্পাদক এবং জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। এ সময় জাকের পার্টি ও ছাত্রফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং জাকের পার্টির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : 


















