Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

টাঙ্গাইলের নাগরপুরে দুটি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ-ই।

উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।
এছাড়াও সলিমাবাদ ইউনিয়নের আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হতে পারেনি কেউই।
উপজেলার ৫৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৩৯১  শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ১৮৫০  জন, অকৃতকার্য হয়েছে ১৩৪১ জন শিক্ষার্থী।
উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার শতকরা ৬১.৬৫%, মাদ্রাসা ৩৯.১৭%, ভোকেশনাল ৪৫.৭০% কারিগরি শিক্ষা বোর্ড।
এ বছর উপজেলায় এ প্লাস পেয়েছে ৬৩ জন। এদের মধ্যে ৫০ জন মাধ্যমিক বিদ্যালয় থেকে ও ১৩ জন কারিগরি শিক্ষা বোর্ড থেকে।
এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহাম্মদ বলেন, যে প্রতিষ্ঠান দুটির পাশের হার শূন্য তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ এমন রিপোর্ট ইতিপূর্বে প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি
Tag :

সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 

টাঙ্গাইলের নাগরপুরে দুটি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই

আপডেটের সময়: ০৫:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ-ই।

উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।
এছাড়াও সলিমাবাদ ইউনিয়নের আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হতে পারেনি কেউই।
উপজেলার ৫৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৩৯১  শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ১৮৫০  জন, অকৃতকার্য হয়েছে ১৩৪১ জন শিক্ষার্থী।
উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার শতকরা ৬১.৬৫%, মাদ্রাসা ৩৯.১৭%, ভোকেশনাল ৪৫.৭০% কারিগরি শিক্ষা বোর্ড।
এ বছর উপজেলায় এ প্লাস পেয়েছে ৬৩ জন। এদের মধ্যে ৫০ জন মাধ্যমিক বিদ্যালয় থেকে ও ১৩ জন কারিগরি শিক্ষা বোর্ড থেকে।
এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহাম্মদ বলেন, যে প্রতিষ্ঠান দুটির পাশের হার শূন্য তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ এমন রিপোর্ট ইতিপূর্বে প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার