Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

বরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ছুটির দিনে বালাম নিয়ে কাজ, তথ্য সংগ্রহের সাংবাদিকগন হেনস্থা

  • মেজবাহ মাসুম :
  • আপডেটের সময়: ০৫:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৮৭ সময় দেখুন

শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বরগুনা পৌর শহরের পুরান থানা এলাকার বরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ছুটির দিনে বালাম নিয়ে কাজ চলছিলো। তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকগন সেখানে হেনস্থার স্বীকার হন।

জানা যায় দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের ভাষ্য, গোপন সূত্রে তিনি জানতে পারেন, সরকারি ছুটির দিনে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কিছু কার্যক্রম চলছে। বিষয়টি জানতে তিনি বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি রাসেল শিকদার, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ইব্রাহিম সোহেল, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি কাশেম হাওলাদার এবং দৈনিক ঢাকা নিউজের প্রতিনিধি জুলহাস মিয়াকে সঙ্গে নিয়ে কার্যালয়ে যান।

আরও পড়ুনঃ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫

সাংবাদিকেরা সেখানে গিয়ে কার্যালয়ের কেচি গেট খোলা দেখতে পান। পরে তাঁরা ভবনের তৃতীয় তলায় নকলখানায় যান। তাঁদের দাবি, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া প্রায় ২৫ থেকে ৩০ জনকে বালাম ও সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে কাজ করতে দেখা যায়।

এ সময় সাংবাদিকেরা জেলা রেজিস্ট্রার স্বদেশ চন্দ চন্দ্রের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। সাংবাদিকদের কাছে তিনি জানান, ছুটির দিনে কার্যালয়ে বালাম নিয়ে কাজ হওয়ার বিষয়ে তিনি অবগত নন।

পরে সাংবাদিকেরা ঘটনাটি ভিডিও ধারণ শুরু করলে সদর উপজেলার এজলাসে মাস্টাররোলে কর্মরত বাশার খান সেখানে গিয়ে ভিডিও ধারণে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি নিজেকে জেলা ছাত্রদলের সহসম্পাদক হিসেবে পরিচয় দেন বলেও সাংবাদিকেরা জানান।

আরও পড়ুনঃ  বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাংবাদিকদের অভিযোগ, বাশার খান তাঁদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি হুমকি-ধমকি দেন এবং মারধরের চেষ্টা করেন। পরে কার্যালয়ে কর্মরত কয়েকজন ব্যক্তি তাঁকে আচরণ সংযত করতে বলেন।

এদিকে নকলখানার রেকর্ড কিপারের কাছে সাংবাদিকেরা জানতে চান, সরকারি ছুটির দিনে বালাম নিয়ে এভাবে কাজ করা নিয়ম অনুযায়ী হচ্ছে কি না। সাংবাদিকদের দাবি, রেকর্ড কিপার বিষয়টি অনিয়ম হিসেবে স্বীকার করেন।

আরও পড়ুনঃ  যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা

জেলা রেজিস্ট্রার স্বদেশ চন্দ চন্দ্র বলেন, সরকারি ছুটির দিনে বালাম নিয়ে কাজ করার অনুমতি দেওয়ার এখতিয়ার তাঁর নেই। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। তাঁর ভাষ্য, অনুমোদন ছাড়া কোনোভাবেই সরকারি ছুটির দিনে বালাম নিয়ে কাজ করার সুযোগ নেই।

ঘটনার বিষয়ে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনে বাধা ও তাঁদের সঙ্গে অসদাচরণের অভিযোগ করেছেন। সরকারি ছুটির দিনে কার্যালয়ে বালাম নিয়ে কাজ করার বিষয়টি নিয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান।

Tag :

সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 

বরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ছুটির দিনে বালাম নিয়ে কাজ, তথ্য সংগ্রহের সাংবাদিকগন হেনস্থা

আপডেটের সময়: ০৫:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বরগুনা পৌর শহরের পুরান থানা এলাকার বরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ছুটির দিনে বালাম নিয়ে কাজ চলছিলো। তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকগন সেখানে হেনস্থার স্বীকার হন।

জানা যায় দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের ভাষ্য, গোপন সূত্রে তিনি জানতে পারেন, সরকারি ছুটির দিনে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কিছু কার্যক্রম চলছে। বিষয়টি জানতে তিনি বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি রাসেল শিকদার, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ইব্রাহিম সোহেল, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি কাশেম হাওলাদার এবং দৈনিক ঢাকা নিউজের প্রতিনিধি জুলহাস মিয়াকে সঙ্গে নিয়ে কার্যালয়ে যান।

আরও পড়ুনঃ  যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা

সাংবাদিকেরা সেখানে গিয়ে কার্যালয়ের কেচি গেট খোলা দেখতে পান। পরে তাঁরা ভবনের তৃতীয় তলায় নকলখানায় যান। তাঁদের দাবি, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া প্রায় ২৫ থেকে ৩০ জনকে বালাম ও সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে কাজ করতে দেখা যায়।

এ সময় সাংবাদিকেরা জেলা রেজিস্ট্রার স্বদেশ চন্দ চন্দ্রের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। সাংবাদিকদের কাছে তিনি জানান, ছুটির দিনে কার্যালয়ে বালাম নিয়ে কাজ হওয়ার বিষয়ে তিনি অবগত নন।

পরে সাংবাদিকেরা ঘটনাটি ভিডিও ধারণ শুরু করলে সদর উপজেলার এজলাসে মাস্টাররোলে কর্মরত বাশার খান সেখানে গিয়ে ভিডিও ধারণে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি নিজেকে জেলা ছাত্রদলের সহসম্পাদক হিসেবে পরিচয় দেন বলেও সাংবাদিকেরা জানান।

আরও পড়ুনঃ  শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি