
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বাছাইয়ের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
রবিবার (২৬ জুলাই) বিকালে সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাঝারদিয়া ইউনিয়নে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আগ্রহী প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ,সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর,সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয় সহ-সভাপতি রাজিব হোসেন,প্রচার সম্পাদক সালমান মুন্সি সহ মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার পর যাচাই-বাছাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সোনাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষ, গ্রহণযোগ্য, কর্মীবান্ধব ও ত্যাগী নেতৃত্ব পাবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।
আবুল বাসার : 


















