
ঢাকা থেকে সিলেটে বেড়াতে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার চোটে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ : 


















