Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। আসুন আমরা সবাই ঈদের প্রকৃত মর্মবাণী হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখি।”

তিনি আরও বলেন, “প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দ ও সুখের বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। পবিত্র এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।”

আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় মহিমান্বিত। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান ত্যাগের ঘটনা মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রিয় বস্তুকে কোরবানি করার যে শিক্ষা ইসলাম দিয়েছে, তা আমাদের জীবনে আত্মত্যাগ ও মানবিকতার চর্চা বাড়াতে সহায়তা করে।”

সবশেষে তিনি দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের এই অনাবিল আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ুক— ঈদ মোবারক।”

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন

আপডেটের সময়: ০৪:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬