
অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ই মে) আয়োজিত এ ক্যাম্পে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চোখের রোগীদের জন্য পাওয়ার চশমা বিতরণ করা হয়।
পাকুল্লা শাখায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনিসুর রহমান, টাঙ্গাইল এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইউনুছ আলী এবং পাকুল্লা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মনোজ সিনহা, ডা. মৌসুমি কবির, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. সানোয়ার হোসেন, ডা. মিরাজ হোসেন, ডা. রাসেল রানা, ডা. রায়হানুল হক ও ডা. মাহফুহা বৃষ্টি।
আয়োজকরা জানান, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক : 














