Dhaka ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

চতুর্থ দি‌নেও উ’দ্ধার অ‌’ভিযান সরিয়ে নেওয়া হলো সেই পল্টুন

প্রতিদিনের মত চতুর্থ দিনেও রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস ডুবির ঘটনায়  উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী  সকল  সংস্থা।  বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ২৮ মার্চ শনিবার  সকাল সাড়ে ৭টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে উদ্ধার  অভিযান চালিয়ে  যাচ্ছে । স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , বাস দূর্ঘটনার  স্হানে পন্টুন সরিয়ে  নেয়া হয়। পরে  তার নিচের অংশে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হয় তবে সেখানে  কোন মরদেহ খুজে পায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে  রেকার মেশিন ব্যবহার করে নদীতে টাগবোট দিয়ে পন্টুন সরানোর কাজ সম্পন্ন করা হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উত্তাল পদ্মা নদী ও বৈরী আবহাওয়া থাকার কারণে উদ্ধার তৎপরতা স্বাভাবিক গতিতে চালানো কঠিন হচ্ছে। তারপর ও  উদ্ধারকারীরা আপ্রাণ  চেষ্টা চালিয়ে যাচ্ছে।তবে আগের দিনের মত শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে নিখোঁজদের কোনো স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়নি। তবে  উদ্ধার অভিযান অব্যাহত রেখে সন্দেহ জনক সকল স্থানে উদ্ধার অভিযান  চালানো হচ্ছে ও হবে  বলে   রাজবাড়ী ফায়ার সার্ভিসের  উপ  সহকারী পরিচালক  দেওয়ান সোহেল রানা এ কথা জানান।

আরও পড়ুনঃ  লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল
Tag :

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

চতুর্থ দি‌নেও উ’দ্ধার অ‌’ভিযান সরিয়ে নেওয়া হলো সেই পল্টুন

আপডেটের সময়: ০৮:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

প্রতিদিনের মত চতুর্থ দিনেও রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস ডুবির ঘটনায়  উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী  সকল  সংস্থা।  বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ২৮ মার্চ শনিবার  সকাল সাড়ে ৭টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে উদ্ধার  অভিযান চালিয়ে  যাচ্ছে । স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , বাস দূর্ঘটনার  স্হানে পন্টুন সরিয়ে  নেয়া হয়। পরে  তার নিচের অংশে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হয় তবে সেখানে  কোন মরদেহ খুজে পায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে  রেকার মেশিন ব্যবহার করে নদীতে টাগবোট দিয়ে পন্টুন সরানোর কাজ সম্পন্ন করা হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উত্তাল পদ্মা নদী ও বৈরী আবহাওয়া থাকার কারণে উদ্ধার তৎপরতা স্বাভাবিক গতিতে চালানো কঠিন হচ্ছে। তারপর ও  উদ্ধারকারীরা আপ্রাণ  চেষ্টা চালিয়ে যাচ্ছে।তবে আগের দিনের মত শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে নিখোঁজদের কোনো স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়নি। তবে  উদ্ধার অভিযান অব্যাহত রেখে সন্দেহ জনক সকল স্থানে উদ্ধার অভিযান  চালানো হচ্ছে ও হবে  বলে   রাজবাড়ী ফায়ার সার্ভিসের  উপ  সহকারী পরিচালক  দেওয়ান সোহেল রানা এ কথা জানান।

আরও পড়ুনঃ  সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি