Dhaka 7:49 pm, Monday, 23 February 2026

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত ভোররাত আনুমানিক ৩ ঘটিকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সিংগারবিল বিওপি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নলগড়িয়া এলাকায়।

অভিযান চলাকালে সীমান্ত পিলার ২০১৮/এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি স্থানে মাটি খুঁড়ে পুঁতে রাখা পাঁচটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলো তল্লাশি করে সর্বমোট ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা।

এ ঘটনায় গাঁজার মালিক হিসেবে মোঃ আলী আকবর (৫০), পিতা—শাহাবুদ্দিন, গ্রাম—নলগড়িয়া, পোস্ট—সিংগারবিল, থানা—বিজয়নগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া-কে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে বিজয়নগর থানা-এ হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য প্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ১

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ১

Update Time : 07:47:55 pm, Monday, 23 February 2026