Dhaka 9:03 pm, Saturday, 21 February 2026

বিজয়নগরে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।

২১ শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাদমান সাকীব, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. সুমন ভূইয়া।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

গভীর শ্রদ্ধা, নীরবতা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজয়নগরে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

বিজয়নগরে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

Update Time : 09:02:49 pm, Saturday, 21 February 2026