Dhaka 11:19 pm, Saturday, 21 February 2026

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

কুষ্টিয়ায় গ্যাসবাহী গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহর বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।

নিহত আমেনা ও কমেলা তাদের মেয়ের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকার থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর এলাকায় আসছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের ত্রিমোহনী থেকে বাইপাস হয়ে খাজানগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজয়নগরে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

Update Time : 04:42:46 pm, Saturday, 21 February 2026