Dhaka 4:32 am, Sunday, 22 February 2026

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাকের পার্টি। আজ শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী-এর পক্ষ থেকে দলের মহাসচিব শামীম হায়দার-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে একটি শোক মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান দলের মহাসচিব শামীম হায়দার, নেতা কর্মীদের  সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব শামীম হায়দার বলেন ৫২-র ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা রক্ষার লড়াই। আজ ২০২৬ সালে দাঁড়িয়েও আমাদের সেই চেতনাকে ধারণ করতে হবে। জাকের পার্টি বিশ্বাস করে, শুদ্ধ ভাষা চর্চা এবং দেশপ্রেমই পারে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আমরা আজ সেই সব বীর শহীদদের স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।”

এ সময় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজয়নগরে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

Update Time : 01:06:14 pm, Saturday, 21 February 2026