
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা জুড়ে পতাকা বিক্রিতে ধুম পড়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে জাতীয় পতাকার চাহিদা বেড়েছে কয়েকগুণ। এর সঙ্গে নতুন সরকার গঠনের প্রভাবও যুক্ত হওয়ায় বাজারে বিক্রি বেড়েছে ।
উপজেলার বিভিন্ন বাজার মোড় ঘুরে দেখা গেছে, হাতে করে ছোট-বড় বিভিন্ন মাপের জাতীয় পতাকা, মাথার ফিতা ও রাবার বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড়ে জমে উঠেছে বেচাকেনা।
দিনাজপুর থেকে পতাকা বিক্রি করতে আসা মোঃ নয়ন বলেন, নতুন সরকার গঠনের পর পতাকা বিক্রি আরও বাড়বে এই প্রত্যাশা নিয়ে তিনি পাঁচবিবিতে এসেছেন। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২০০ থেকে ২৫০টি পতাকা, মাথার ফিতা ও রাবার বিক্রি হচ্ছে। আগে বিক্রি তুলনামূলক কম ছিল।
তিনি আরও বলেন, ছোট পতাকা ১০ টাকা পিস, মাথার ফিতা ২০ টাকা পিস এবং রাবার ২০ টাকা পিস করে বিক্রি করছি। ২১ ফেব্রুয়ারি সামনে থাকায় এবং নতুন সরকার আসায় পতাকা বিক্রি চাহিদা ব্যাপকভাবে বেড়েছ।পতাকা ব্যবসায়ী নানার বলেন এই অল্প কয়েক দিনের ব্যবসায় আমি মোটামুটি ভাবে বেশ ভালই ব্যবসা করেছি।
মোঃ বদরুদ্দোজ্জাহ সবুজ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 









