Dhaka 9:18 pm, Monday, 23 February 2026

নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় নারী নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশালের পুরোনো রেলসেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরোনো সেতুর ওপর দিয়ে অজ্ঞাত এক নারী পার হচ্ছিল। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে যান তিনি। এতে মাথা ও মুখে ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদীর পারে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. ইউসুফ মিয়া জানান, ট্রেনের ধাক্কায় ঘোড়াশাল সেতু থেকে নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ২৫ বছর। পিবিআই নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ১

নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় নারী নিহত

Update Time : 06:22:06 pm, Monday, 23 February 2026