Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খামার ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার হরহরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও ভৈরবীকোনা এলাকার বাসিন্দা ও আজমত উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হরহরিয়া গ্রামে পোল্ট্রি খামারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মকবুল মিয়ার ছেলের সঙ্গে সায়েদ মিয়ার তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর মকবুল মিয়ার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সায়েদ মিয়ার পোল্ট্রি খামারে গিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বাহুবল মডেল থানার ওসি ইকতার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত

আপডেটের সময়: ০৪:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খামার ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার হরহরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও ভৈরবীকোনা এলাকার বাসিন্দা ও আজমত উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হরহরিয়া গ্রামে পোল্ট্রি খামারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মকবুল মিয়ার ছেলের সঙ্গে সায়েদ মিয়ার তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর মকবুল মিয়ার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সায়েদ মিয়ার পোল্ট্রি খামারে গিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫